• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

‘সবুজ অর্থায়নের’ ৭৩ শতাংশ ঋণই পাচ্ছে এসএমই খাত

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 15, 2020
in অর্থনীতি
0
‘সবুজ অর্থায়নের’ ৭৩ শতাংশ ঋণই পাচ্ছে এসএমই খাত
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

‘গ্রিন ব্যাংকিং’ বা ‘সবুজ অর্থায়নের’ বিষয়ে ব্যাংকগুলোকে সচেতন করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সচেতনতামূলক কাজ শেষ হয়েছে। ব্যাংকগুলো এখন তা বাস্তবায়ন করছে। ব্যাংকগুলোর মোট বিতরণ হওয়া ঋণের মধ্যে এ জাতীয় অর্থায়নের পরিমাণ ৬ শতাংশ। এর আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ৭৩ শতাংশ ঋণ পেয়েছে।

অবশ্য নারীরা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। সবুজ অর্থায়নের ৭৯ শতাংশই পেয়েছেন পুরুষ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং বিষয়ে ত্রৈমাসিক পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

‘সবুজ অর্থায়ন’ : মূলত পরিবেশবান্ধব উপায়ে কারখানা নির্মাণ অথবা স্থাপিত কারখানায় দেওয়া ঋণ এই নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, গ্রিন ব্যাংকিংয়ের আওতায় তিন ধরনের অর্থায়ন করা হয়। যা হলো—গ্রিন ফাইন্যান্স, ক্লাইমেট রিস্ক ফান্ড এবং মার্কেটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর গ্রিন ব্যাংকিং। কেন্দ ীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে একটি অংশ গ্রিন ব্যাংকিংয়ের জন্য বরাদ্দ রাখতে হয়।

গ্রিন ব্যাংকিং কার্যক্রমের মধ্যে কাগজের ব্যবহার কমানোর লক্ষ্যে পুরোপুরি অনলাইন কার্যক্রম শুরু, নিজস্ব শাখায় সোলার প্যানেল প্ল্যান্ট, পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ ও ভবিষ্যত্ বিনিয়োগ পরিকল্পনায় পরিবেশকে অগ্রাধিকার, পরিবেশ ঝুঁকির রেটিং খাত দেখে বিনিয়োগ, মোবাইল ও এসএমএস ব্যাংকিংসহ বিভিন্ন বিষয়ে সবুজ অর্থায়ন করা হয়। পরিবেশবান্ধব পণ্য উত্পাদন ও শিল্প প্রতিষ্ঠায় ২০১১ সাল থেকে তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর শেষে সবুজ অর্থায়নে ব্যাংকগুলোর বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫২৯ কোটি ৬৬ লাখ টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে যা ছিল ২৫ হাজার ৯৫৭ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে গত ৯ মাসের ব্যবধানে এ খাতে ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে ২ হাজার ৫৭১ কোটি ৮৩ লাখ টাকা।জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবুজ অর্থায়ন গ্রহণকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৫ এ। এর মধ্যে ১০৬টি বড় প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। ক্ষুদ্র ও মাঝারি আকারের ৩৩২ প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। এছাড়া কুটির ও অতিক্ষুদ্র ২৭টি এবং অন্যান্য ১০টি প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। জানা গেছে, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকগুলো নতুন করে সবুজ অর্থায়ন বা বিনিয়োগ করেছে ২ হাজার ৩২০ কোটি ৪৭ লাখ টাকা। যা ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের ছয় শতাংশ। ব্যাংকগুলোর সঙ্গে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও ৮২ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, সবুজ অর্থায়নের জন্য ব্যাংকগুলোকে বিভিন্নভাবে উত্সাহিত করা হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ দিলে তা দেশের অর্থনীতির জন্য বেশি সুফল বয়ে আনে। এজন্য এ খাতের দিকে বেশি নজর রাখার জন্য ব্যাংকগুলো বলা হয়েছে।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post
শতভাগ বিদ্যুতের দ্বারপ্রান্তে দেশ

শতভাগ বিদ্যুতের দ্বারপ্রান্তে দেশ

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

রাজাকার আর মুক্তিযোদ্ধার রাজনৈতিক চিন্তা কখনো এক হয় না: নিক্সন চৌধুরী

রাজাকার আর মুক্তিযোদ্ধার রাজনৈতিক চিন্তা কখনো এক হয় না: নিক্সন চৌধুরী

June 1, 2021

গৃহীত উদ্যোগে বছরে ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে টাকা ছাপানোর ও বিতরণের জন্য

August 29, 2025

১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত

September 18, 2025
তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

December 4, 2024
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In