• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home বিশ্ব

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে গোতাভায়া রাজাপক্ষের জয়

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
November 17, 2019
in বিশ্ব
0
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে গোতাভায়া রাজাপক্ষের জয়
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই গোতাভায়া রাজাপক্ষে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি সাজিথ প্রেমাদাসাকে পরাজিত করেছেন। আজ রোববার গোতাভায়া রাজাপক্ষের মুখপাত্র কেহেলিয়া রাম্বুকওয়েলা জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

৭০ বছরের গোতাভায়া রাজাপক্ষে সাবেক প্রতিরক্ষামন্ত্রী। তামিল গেরিলাদের পরাস্ত করেন তিনি। ৩৭ বছর ধরে চলা বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের অবসান ঘটান। এবারের নির্বাচনে তিনি ৪৮ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। সিংহলি অধ্যুষিত এলাকায় তাঁর প্রধান সমর্থক গোষ্ঠীর কল্যাণে ভোটের হার ৫০ শতাংশ ছাড়াতে পারে।

READ ALSO

ট্রাম্পের হুঁশিয়ারি: ভেনেজুয়েলা যদি না শুনে ফের হামলা হতে পারে

শশী থারুরের মন্তব্য: এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি

গোতাভায়ার মুখপাত্র কেহেলিয়া রাম্বুকওয়েলা এএফপিকে বলেন, ‘আমরা ৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়েছি। এটা পরিষ্কার জয়। এটা কল্পনাতীত ভোট। গোতা প্রেসিডেন্ট হচ্ছে জেনে আমরা আনন্দিত। কাল বা পরশু তিনি শপথ নেবেন।

গোতাভায়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা (৫২) পেয়েছেন ৪৫ দশমিক ৩ শতাংশ ভোট। সংখ্যালঘু তামিল এলাকায় তিনি বেশি সমর্থন পেয়েছেন। নির্বাচনের ফল মেনে নিয়েছেন প্রেমাদাসা। তিনি প্রতিদ্বন্দ্বী গোতাভায়াকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। শ্রীলঙ্কার সপ্তম প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করায় গোতাভায়া রাজাপক্ষেকে অভিনন্দন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাহিন্দা দেশাপ্রিয়া বলেন, ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ভোটারের মধ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার গতকাল শনিবার ভোট দেন।

জনমত জরিপ নিষিদ্ধ হলেও সব প্রার্থীর মধ্যে আগে থেকেই এগিয়ে ছিলেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাভায়া রাজাপক্ষে। প্রভাবশালী রাজনীতিবিদ মাহিন্দা রাজাপক্ষে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর ছোট ভাই গোতাভায়া রাজাপক্ষে তাঁদের দল ফ্রিডম পার্টির শীর্ষ পদে রয়েছেন। তামিল গেরিলাদের প্রতিহত করে সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে দুর্নীতি ও বিরোধীদের ওপর দমনপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বছরের এপ্রিল মাসে ইস্টার সানডেতে উগ্রবাদীদের হামলায় ২৬৯ জন নিহত হওয়ার পর গোতাভায়া দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

শ্রীলঙ্কায় চলতি বছরের অনেকটা সময়জুড়ে ছিল রাজনৈতিক অস্থিরতা। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মধ্যে দ্বন্দ্বই ছিল এই সংকটের মূল কারণ। এর মধ্যেই ঘটে যায় দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ধরনের জঙ্গি হামলা। গত এপ্রিলে ইস্টার সানডের দিনে একযোগে কয়েকটি গির্জা ও হোটেলে চালানো হামলায় নিহত হন ২৫০ এর বেশি মানুষ।

শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে ভারত ও চীনের বিরুদ্ধে। রাজাপক্ষে ও তাঁর পরিবারকে চীনের ঘনিষ্ঠ হিসেবে ভাবা হয়। তামিলদের গেরিলাদের বিরুদ্ধে সফল অভিযান চালায় তৎকালীন রাজাপক্ষে সরকার। এতে তারা চীনের সমর্থন পেয়েছিল।

Related Posts

আন্তর্জাতিক

ট্রাম্পের হুঁশিয়ারি: ভেনেজুয়েলা যদি না শুনে ফের হামলা হতে পারে

January 5, 2026
আন্তর্জাতিক

শশী থারুরের মন্তব্য: এই লজ্জা আমরা নিজেরাই ডেকে এনেছি

January 5, 2026
আন্তর্জাতিক

এরপরে কি তাহলে ইরান? পরিস্থিতির ভবিষ্যৎ কি বুঝতে পারছেন?

January 5, 2026
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে ভয়ংকর হামলার হুমকি ট্রাম্পের

January 5, 2026
আন্তর্জাতিক

মাদুরো পর এবার নজর ইরানের দিকে?

January 5, 2026
আন্তর্জাতিক

সৌহার্দ্যপূর্ণ আলাপের দু’দিন পরই পাকিস্তানকে জয়শঙ্করের হুমকি

January 3, 2026
Next Post
রোহিঙ্গা ইস্যুতে আইসিসির রায় সব দেশ মানতে বাধ্য: শাহরিয়ার আলম

রোহিঙ্গা ইস্যুতে আইসিসির রায় সব দেশ মানতে বাধ্য: শাহরিয়ার আলম

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

পেঁয়াজে হঠাৎ কারসাজির ঝাঁজ

পেঁয়াজে হঠাৎ কারসাজির ঝাঁজ

December 12, 2021

সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট

October 24, 2025

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

September 10, 2025

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

November 10, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In