• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপির ‘৩০ আসনের’ বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
October 1, 2022
in রাজনীতি
0
বিএনপির ‘৩০ আসনের’ বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য: তথ্যমন্ত্রী
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ‘৩০ আসনের’ বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য, ইতিহাস এর সাক্ষী।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) প্রাঙ্গণে সাংবাদিকরা শুক্রবার গাজীপুরে বিএনপি মহাসচিবের দেওয়া বক্তব্য ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না’ এ নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

READ ALSO

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

ড. হাছান বলেন, ‘২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালে দেশের ইতিহাসে অত্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। ভাগ্যের এমনই নির্মম পরিহাস, বিএনপি ২৯টি আসন পেয়েছিল, ৩০টি পূর্ণ করতে পারেনি। সুতরাং মির্জা ফখরুল সাহেব যে কথাটি বলেছেন, সেটি বিএনপির বেলাতেই প্রযোজ্য।’

‘আগামীতে যে নির্বাচন হবে, আওয়ামী লীগ আবারও ধস নামানো বিজয় অর্জনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ’ বলেন তিনি।

‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন হতে দেবে না’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘উনারা স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন দেখতে দোষ  নেই। তবে এই স্বপ্ন তাদের জন্য দু:স্বপ্ন, কারণ এটি কখনো বাস্তবায়িত হবে না।’

আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমন ভারতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, জাপানে এবং কন্টিনেন্টাল ইউরোপের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, তখন চলতি সরকার যেমন নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করে, আমাদের দেশেও সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়কে মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার কারখানা হিসেবে বর্ণনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবন একটি যুদ্ধক্ষেত্র, উজান ঠেলে পাড়ি দেওয়া, স্রোতের বিপরীতে এগিয়ে চলা। জীবন চলার পথে অনেক প্রিয়জনকে হারাতে হতে পারে, খানিক থমকে গেলেও যুদ্ধ বন্ধ করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ এমপি বিশেষ বক্তা এবং ট্রাস্টি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট  কাজী আনিস আহমেদ স্বাগত বক্তার বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটেন তারা।

এদিকে দৈনিক বাংলার প্রথম সম্পাদক, বঙ্গবন্ধুর প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তোয়াব খানের মৃত্যু এক কিংবদন্তি সাংবাদিকের জীবনাবসান, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতায় নিয়োজিত থেকেছেন।’

শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৭ বছর বয়সে তার ইন্তেকালের সংবাদে শোকাহত ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ১৯৫৩ সালে সাপ্তাহিক জনতার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হওয়া তোয়াব খান মৃত্যুকাল পর্যন্ত প্রায় সাত দশক ধরে দেশের সাংবাদিকতায় যে অনন্য অবদান রেখেছেন, তা নজিরবিহীন।

তোয়াব খানের জীবনের দিকে তাকিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘স্বাধীনতার পর দৈনিক বাংলার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতার প্রেস সচিব ছিলেন। প্রধান তথ্য অফিসার ও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বও তিনি পালন করেছেন। মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত তার ‘পিণ্ডির প্রলাপ’ অনুষ্ঠান ছিল মুক্তিকামী মানুষের প্রেরণা। তিনি চলে গেছেন কিন্তু দেশের মানুষ তাকে ভুলবে না।’

Related Posts

রাজনীতি

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

January 5, 2026
রাজনীতি

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

ব্যবসায়ীরা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির উন্নয়ন হবে

January 5, 2026
রাজনীতি

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের আশ্বাস

January 5, 2026
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

কারাগারে ভুল চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যুর মুখে পড়েছেন: রিজভী

January 3, 2026
Next Post
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কমছে জীবনযাত্রার মান, বাড়তে পারে সামাজিক অস্থিরতা

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কমছে জীবনযাত্রার মান, বাড়তে পারে সামাজিক অস্থিরতা

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

চেয়ারম্যানদের শপথ করালেন এমপি

চেয়ারম্যানদের শপথ করালেন এমপি

April 17, 2020

সোমবার থেকে ইসরায়েলি বন্দিরা মুক্তি পাবে: আন্তর্জাতিক বিবরণ

October 11, 2025

চীনের সামরিক কুচকাওয়াজে দেখাল নতুন অস্ত্রের ঝুঁকি ও উচ্চক্ষমতা

September 4, 2025

লিটনের ফিফটিতে জয় দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ

September 12, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In