• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home রাজনীতি

তৃতীয়বারের মতো ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 15, 2022
in রাজনীতি
0
তৃতীয়বারের মতো ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর
0
SHARES
86
VIEWS
Share on FacebookShare on Twitter

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেফতার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের তৃতীয় দফায় ফের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন দীর্ঘ ১ ঘণ্টা শুনানি শেষে এ আদেশ দেন।

READ ALSO

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

এদিন আসামিদের পক্ষে জামিনের আবেদন শুনানি করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, মহসিন মিয়াসহ শতাধিক আইনজীবী।

তারা আদালতকে বলেন, সমাবেশকে কেন্দ্র করে এ মামলা দেওয়া হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবার তাদের জামিন দিন। মির্জা ফখরুল ও আব্বাসের বিষয়ে তারা বলেন, মামলার এজাহারে তাদের নাম ছিল না। আর এজাহারভুক্ত দুই আসামি ইতোমধ্যে জামিন পেয়েছেন। কাজেই তারাও জামিন পাওয়ার হকদার। অপরদিকে রাষ্ট্র পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত এ আদেশ প্রদান করেন। এদিন জামিন শুনানি উপলক্ষে আদালত পাড়ায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এর আগে দুই দফায় তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে চাল, পানি, খিচুড়ি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ। অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ৪৫০ জনের মধ্যে রিজভী, অ্যানিসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানো হয়। অপর ১৪ আসামির দুই দিনের রিমান্ড এবং বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও আব্দুল কাদের জুয়েলের জামিন মঞ্জুর করেন আদালত। এরপর ৮ ডিসেম্বর রাত ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন দুপুরে তাদের গ্রেফতার দেখায় ডিবি পুলিশ। ৯ ডিসেম্বর বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Posts

রাজনীতি

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

January 5, 2026
রাজনীতি

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

ব্যবসায়ীরা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির উন্নয়ন হবে

January 5, 2026
রাজনীতি

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের আশ্বাস

January 5, 2026
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

কারাগারে ভুল চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যুর মুখে পড়েছেন: রিজভী

January 3, 2026
Next Post
সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমলো

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

অপারেশন লন্ডন ব্রিজ: রানির মৃত্যুর পরের ১০ দিন

অপারেশন লন্ডন ব্রিজ: রানির মৃত্যুর পরের ১০ দিন

September 10, 2022
‘বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দিবে আ. লীগ’

‘বিএনপির অপরাজনীতি রাজপথে রুখে দিবে আ. লীগ’

September 10, 2022

প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই

December 1, 2025

ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে আতঙ্কিত নন তিতাসের পরামর্শ

October 26, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In