• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

আর্জেন্টিনাকে বাংলাদেশে তেলের কারখানা স্থাপনের আহ্বান

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
February 28, 2023
in অর্থনীতি
0
আর্জেন্টিনাকে বাংলাদেশে তেলের কারখানা স্থাপনের আহ্বান
0
SHARES
70
VIEWS
Share on FacebookShare on Twitter

আর্জেন্টিনাকে বাংলাদেশের যে কোনো অর্থনৈতিক অঞ্চলে ভোজ্যতেলের কারখানা স্থাপনের অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, বাংলাদেশ আর্জেন্টিনা থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। আর্জেন্টিনা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ভোজ্যতেলের কারখানা স্থাপন করলে তুলনামূলক কম দামে ভোজ্যতেল সরবরাহ করতে পারবে ও একই সঙ্গে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানি করাও সম্ভব।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

মঙ্গলবার আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের আগে দেশটির সফররত আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রীকে এ অনুরোধ করেন টিপু মুনশি।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সচিবালয়ে চুক্তিতে সই করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আর্জেন্টিনার আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

বাণিজ্যমন্ত্রী বলেন, আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আশা করি, এই সমঝোতা স্মারক সইয়ের ফলে দুই-এক বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক থেকে দেড় বিলিয়ন মার্কিন ডলার হবে।

তিনি বলেন, মার্কোসুর গ্রুপের সদস্য দেশ হিসেবে আর্জেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ। মার্কোসুর গ্রুপের সদস্য চারটি দেশে প্রায় ২৭ কোটি মানুষ। এ দেশগুলোর মানুষের মাথাপিছু আয়ও অনেক বেশি। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগকে কাজে লাগাতে চায়।

অনুষ্ঠানে আর্জেন্টিনার আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতদিন দুই দেশের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে আন্তরিক সম্পর্ক ছিল। এখন ব্যবসায়িক সম্পর্কসহ অন্যান্য সম্পর্কে যাবে দুই দেশ।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছর আর্জেন্টিনা থেকে বাংলাদেশ ৭৯১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৪৮৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে।

আর্জেন্টিনা থেকে প্রধানত সয়াবিন তেল, চিনি আমদানি হয়। কিন্তু বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি হয় সামান্য। তবে দেশটি থেকে সূর্যমুখী তেল, গম আমদানির সুযোগ রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, এই এমওইউর ভিত্তিতে কিছুদিন পরে টিসিবির সঙ্গে আর্জেন্টিনার সংশ্লিষ্ট দপ্তরের আরেকটি এমওইউ হবে, যার ভিত্তিতে টিসিবি সরাসরি আমদানি করতে পারবে।

এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মীরা ভিসা ছাড়া আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ পাবেন। ভবিষ্যতে সাধারণ নাগরিকরাও অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেতে পারেন।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post
প্রথম ওয়ানডের টিকিটে ভুল পতাকা

প্রথম ওয়ানডের টিকিটে ভুল পতাকা

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

গাজা উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের অভিযান ও আটক কর্মীরা

October 2, 2025

সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির ঘোষণা

December 21, 2025

জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনার যেন সবচেয়ে বড় লক্ষ্য: প্রেস সচিব

December 5, 2025

বিসিবির নতুন পরিচালক রুবাবা দৌলা

October 10, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In