• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home বিনোদন

সালমানের পরিবারের আপত্তি সত্ত্বেও ‘বুকের মধ্যে আগুন’ মুক্তি

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
March 4, 2023
in বিনোদন
0
সালমানের পরিবারের আপত্তি সত্ত্বেও ‘বুকের মধ্যে আগুন’ মুক্তি
0
SHARES
88
VIEWS
Share on FacebookShare on Twitter

READ ALSO

আলি জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ নির্মাণের অগ্রগতি

অধরা খানের কানাডার বিজ্ঞাপনে নতুন যাত্রা

প্রয়াত তারকা সালমান শাহ’র পরিবারের আপত্তি সত্ত্বেও মুক্তি পেয়েছে ‘বুকের মধ্যে আগুন’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ওয়েব সিরিজটি নিয়ে আপত্তি তোলেন অমর নায়ক সালমান শাহ’র পরিবার। সিরিজটির নির্মাতা তানিম রহমান অংশুকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। নায়কের পরিবারের আপত্তি সত্ত্বেও সিরিজটি মুক্তি দিয়েছে হইচই।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে আট পর্বের সিরিজটি মুক্তি দেওয়া হয়েছে। পর্বগুলোর নাম—‘ফিরে আসার গল্প’, ‘বন্ধু নাকি শত্রু’, ‘চেনা যখন অচেনা’, ‘স্নেহের ছলনা’, ‘উত্থান-পতন’, ‘প্রণয়ের পালাবদল’, ‘পতনের প্রস্তুতি’, ‘হত্যা নাকি আত্মহত্যা?’
ওয়েব সিরিজের গল্পটি আসলে কোন নায়কের জীবন থেকে নেওয়া, দর্শকের অনেকেই সেটি আন্দাজ করতে পারছেন। এমনকি ওয়েব সিরিজের নামটিও প্রয়াত সালমান শাহ’র নামটিই মনে করিয়ে দিচ্ছে। কারণ, এ নায়কের অভিনীত শেষ সিনেমার নাম ‘বুকের ভেতর আগুন’।
সালমান শাহ’র মা নীলা চৌধুরী বর্তমানে লন্ডনে আছেন। সালমানকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের খবরটি শুনে তিনি খুবই বিস্মিত হয়েছেন। সে সময় নায়কের মা জানিয়েছেন, ‘পত্র-পত্রিকার খবরে জেনেছি, ওয়েব সিরিজটি সালমানকে নিয়ে বানানো হয়েছে। এমনকি সিরিজের নামটাও সালমানের সিনেমা থেকে নেওয়া। তার মৃত্যু নিয়ে ২৭ বছর ধরে মামলা চলছে, এখনও রায় হয়নি। এর মধ্যে কেন সিরিজটি নির্মাণ করা হচ্ছে? শুধু তাই নয়, এ বিষয়ে তারা আমাদের সঙ্গেও কোনো আলোচনা করেননি।’
তিনি আরও বলেছিলেন, ‘সালমান খুন হয়েছে, খুনের মামলা নিয়ে তামাশা করা যায় না। সিরিজে হত্যারহস্য না বলে মৃত্যুরহস্য বলা হচ্ছে। এতে আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে।’

নীলা চৌধুরী যোগ করেন, ‘ছেলে হত্যার বিচারের দাবিতে ২৭ বছর ধরে মামলা টানছি। কারও সিরিজের চিত্রনাট্য হওয়ার জন্য মামলা টানছি না।’

বাংলা চলচ্চিত্রের নক্ষত্র সালমান শাহ্‌’র মৃত্যুর রহস্য আজও ধোঁয়াশাই রয়ে গেছে। যদিও অভিনেতার মৃত্যুকে আইনের সংস্থাগুলো বলছে আত্মহত্যা। তবে অভিনেতার ভক্ত ও তার পরিবারের সদস্যরা সেটি মেনে নিতে পারেননি। তাদের দাবি- আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে।

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন, জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, তমা মির্জা, তানিয়া আহমেদ, শাহনাজ সুমিসহ আরও অনেকে।

Related Posts

বিনোদন

আলি জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ নির্মাণের অগ্রগতি

January 5, 2026
বিনোদন

অধরা খানের কানাডার বিজ্ঞাপনে নতুন যাত্রা

January 5, 2026
বিনোদন

ঊষা উত্থুপ-শুভমিতার কন্ঠে সাবরিনা রুবিনের গান

January 5, 2026
বিনোদন

ইরার নতুন মিউজিক ভিডিওতে উত্তাপ ছড়াল

January 5, 2026
বিনোদন

গানের জগনে ফিরে আসার জন্য Miyয়ারী অসুস্থ তৌসিফ

January 5, 2026
বিনোদন

আলি জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’ নির্মাণ শুরু

January 3, 2026
Next Post
বছরের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা এ সপ্তাহেই

বছরের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা এ সপ্তাহেই

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

ইউরোপের বিভিন্ন দেশে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব বাড়ছে, পোলট্রি খামার লকডাউনের ঘোষণা

October 24, 2025

চট্টগ্রামে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

October 28, 2025

বদলগাছীতে মৃদু শৈত্যপ্রবাহ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

January 3, 2026
বুধবার থেকে আন্দোলনের নতুন যাত্রা: মির্জা ফখরুল

বুধবার থেকে আন্দোলনের নতুন যাত্রা: মির্জা ফখরুল

July 10, 2023
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In