• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home খেলাধুলা

দলের সবার করোনা নেগেটিভ, কাল থেকে অনুশীলনে নামছে টাইগাররা

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 20, 2021
in খেলাধুলা
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ করোনাভাইরাস পরীক্ষায় করোনা আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ছাড়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাকি সব সদস্য করোনা নেগেটিভ চিহ্নিত হয়েছে। এতে সব শঙ্কা দূরে ঠেলে আগামীকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করবে টাইগাররা। সোমবার (২০ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় নিউজিল্যান্ড থেকে এই স্বস্তির খবর জানিয়েছেন, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বললেন, ‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান (কোয়ারেন্টাইন) থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব। পাশাপাশি ২১ ডিসেম্বর থেকে টাইগাররা জিমের পাশাপাশি মাঠে অনুশীলনেরও সুযোগ পাবে।’

READ ALSO

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

সুজন বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।’

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। গত বছর ১৪ দিনের কোয়ারেন্টাইন করলেও এবার বিসিবির বিশেষ সুপারিশে ৭ দিনের কোয়ারেন্টাইনের অনুমতি দেয় নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগ। কিন্তু বিমানে একজন করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থাকায় টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটার সহ ৯ জনকে ১০ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তবে গত বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়ে অনুশীলনে নামেন। অনুশীলনের অনুমতি পেলেও হেরাথ করোনা আক্রান্ত হওয়ার পর আবারও কোয়ারেন্টিনে পাঠানো হয় বাংলাদেশ দলকে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ক্রিকেটাররা। তবে সবাই সফলভাবে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে না সফরকারীরা। হোটেল থেকে এই লঙ্কানকে নিয়ে যাওয়া হয়েছে নিউজিল্যান্ডের কোভিড সেন্টারে। বর্তমানে সেখানেই আছেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচটি গড়ানোর কথা আছে আগামী ১ জানুয়ারি, বে ওভালে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ৯ জানুয়ারি হ্যাগলি ওভালে।

Related Posts

খেলা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

January 5, 2026
খেলা

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

January 5, 2026
খেলা

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

January 5, 2026
খেলা

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

January 5, 2026
খেলা

ভারতে ম্যাচ খেলবেন না বাংলাদেশ: বিসিবির আইসিসিকে চিঠি

January 5, 2026
খেলা

মাঠের মধ্যে হৃদরোগে পতিত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

January 3, 2026
Next Post

ঘরবন্দি কারিনাকে এক নজর দেখতে যা করলেন সাইফ

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

চীনের সামরিক কুচকাওয়াজে দেখাল নতুন অস্ত্রের ঝুঁকি ও উচ্চক্ষমতা

September 4, 2025

আমেরিকা পুরস্কার জিততেই ইরানে কারাদণ্ডের ঘোষণা

December 4, 2025
‘মানুষ’র জন্য কলকাতায় মিম

‘মানুষ’র জন্য কলকাতায় মিম

January 19, 2023

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিন দিনের ভর্তি মেলা শুরু

August 28, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In