• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home বাংলাদেশ

দিপু দাসের পরিবারকে আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 24, 2025
in বাংলাদেশ, সারাদেশ
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

READ ALSO

চান্দিনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের প্রাণ হারালেন হারুনুর রশিদ

সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ

ময়মনসিংহে কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। পাশাপাশি, নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ময়মনসিংহে নিহত দিপু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও এই কঠিন মুহূর্তে সরকারের সহানুভূতি এবং সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে তিনি নিহত দিপুর বাবা রাবিলাল দাসসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গেও কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। অধ্যাপক আবরার বলেন, দিপু চন্দ্র দাসের এই হত্যাকাণ্ড একটি জঘন্য অপরাধ, যার কোনো অজুহাত বা গ্রহণযোগ্যতা নেই। অভিযোগ, গুজব বা ভিন্নমত কখনোই সহিংসতার কারণ হতে পারে না। আইন নিজের হাতে নেওয়া কারও অধিকার নয়। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ। এই ঘটনায় ওঠা সব অভিযোগ তদন্ত করে, যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা হবে। এখন পর্যন্ত এই ঘৃণ্য ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১২ জনকে গ্রেফতার করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকার অপরাধীদের দমন-পীড়ণে কোনো রকম ছাড় দেবে না বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ধর্ম, জাতি বা পরিচয় নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সহিংসতা ও বিভাজনের কোন অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করতে সবাইকে আহ্বান জানাচ্ছেন। সমাজের সকল স্তর, প্রতিষ্ঠান ও নেতৃত্বের প্রতি আহ্বান জানানো হয়েছে, সংযম এবং মানবিকতা বজায় রাখার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, দিপু চন্দ্র দাসের পরিবারের জন্য আর্থিক ও কল্যাণমূলক সহায়তা দেওয়া হবে। আগামী দিনগুলোতেও সরকার তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই সরকার দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। পরে মরদেহটিতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই অপু দাস অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে। নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে সংশ্লিষ্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Related Posts

বাংলাদেশ

চান্দিনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের প্রাণ হারালেন হারুনুর রশিদ

January 5, 2026
বাংলাদেশ

সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ

January 5, 2026
বাংলাদেশ

নাটাবাড়ী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে জরিমানা

January 5, 2026
বাংলাদেশ

সিলেটে ভোরে ভূমিকম্প অনুভূত

January 5, 2026
বাংলাদেশ

দুই দশক পরে বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

January 5, 2026
বাংলাদেশ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র যথাযথভাবে বৈধ ঘোষণা

January 3, 2026
Next Post

দেশের বাজারে সোনার দাম রেকর্ড শীর্ষে

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

আশ্বস্ত ট্রাম্প: ভারত রাশিয়া থেকে তেল কিনবে না

October 17, 2025

সব জিম্মিকে ফিরে পেল ইসরায়েল, মুক্তির অপেক্ষায় ফিলিস্তিনিরা

October 14, 2025

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছেন বিএসএফ

December 4, 2025

চট্টগ্রাম নগরীর পাশের সেতু ধসে পড়ার কারণ ও সমাধান

August 28, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In