• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৬ শতাংশ: বিশ্বব্যাংক

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
June 9, 2020
in অর্থনীতি
0
বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ১ দশমিক ৬ শতাংশ: বিশ্বব্যাংক
0
SHARES
84
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী অর্থবছর এই প্রবৃদ্ধি আরো কমে ১ শতাংশে নেমে আসতে পারে। গতকাল সোমবার প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদে লকডাউন এবং অর্থনৈতিক স্থবিরতায় দেশে বেসরকারি ভোগ ব্যয় ব্যাপক হারে কমে গেছে। শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ায় করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারাচ্ছে সাধারণ মানুষ। আস্থা কমেছে বিনিয়োগকারীদের।

বিশ্বব্যাংক প্রতি ত্রৈ-মাসিক ভিত্তিতে অর্থনীতির পূর্বাভাস প্রতিবেদন হালনাগাদ করে থাকে। এপ্রিলের হিসাবের চেয়ে জুনের পূর্বাভাস প্রতিবেদনে বিশ্ব অর্থনীতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করা হয়েছে। এপ্রিলের পূর্বাভাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশের মধ্যে থাকবে এমনটি ধারণা করা হলেও এবারের প্রতিবেদনে প্রবৃদ্ধি আরো কমে যাওয়ার পূর্বাভাস দিল সংস্থাটি।

জুনের প্রতিবেদনে সার্বিকভাবে এবছর বিশ্ব অর্থনীতি ৫ দশমিক ২ শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের বিষয়ে বলা হয়েছে, রপ্তানি ও রেমিট্যান্স অনেক কমে গেছে। করোনা সংক্রমণের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদে ছুটির কারণে শিল্প উত্পাদনও কমে গেছে। শ্রমিকদের বড়ো অংশ শহর ছেড়ে গ্রামে চলে গেছে। তবে অর্থনীতি ধরে রাখতে সরকারের প্রণোদান ঘোষণা এবং কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের চিত্রও তুলে ধরা হয়েছে। এরকম পরিস্থিতিতে সামনের বছরগুলোতে রাজস্ব আদায়ের চাপ বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী এবছর ভারতের প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ২ শতাংশ যা পরের বছর ৩ দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে। পাকিস্তানে এবছর ২ দশমিক ৬ শতাংশ সংকুচিত হতে পারে এবং শ্রীলঙ্কার জিডিপি সংকুচিত হতে পারে ৩ দশমিক ২ শতাংশ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থার পূর্বাভাস দেওয়া হয়েছে মালদ্বীপের। দেশটির অর্থনীতি এবছর ১৩ শতাংশ সংকুচিত হতে পারে। আফগানিস্তানের জিডিপি সংকুচিত হতে পারে সাড়ে ৫ শতাংশ। শ্রীলঙ্কা এবং মালদ্বীপের অর্থনীতিতে পর্যটনের বড়ো ভূমিকা রয়েছে। তাই করোনা প্রাদুর্ভাবের ফলে দেশ দুইটি বড়ো ক্ষতির মুখে পড়েছে। তাছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতিতে রেমিট্যান্স বড়ো ভূমিকা রাখে। করোনার প্রভাবে তাই এই অঞ্চলে রেমিট্যান্স প্রবাহ অনেক কমে গেছে। করোনার প্রকোপ কমে আসলে সার্বিকভাবে আগামী বছর দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি সর্বোচ্চ ৩ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post
এবার কোচদের পাশে তামিম

এবার কোচদের পাশে তামিম

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার অংশগ্রহণ করবে

December 10, 2025
ঢাকা মেডিকেলে করোনা রোগীর চিকিৎসা শুরু

ঢাকা মেডিকেলে করোনা রোগীর চিকিৎসা শুরু

May 2, 2020

সঞ্চয়পত্রের মুনাফা হার আরও কমতে পারে, মধ্যবিত্তের জন্য নতুন চ্যালেঞ্জ

December 26, 2025

কর্মবিরতি প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

October 21, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In