• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home খেলাধুলা

মাঠে খেলা ফেরানোর তাগিদ ফুটবলারদের

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
July 12, 2020
in খেলাধুলা
0
মাঠে খেলা ফেরানোর তাগিদ ফুটবলারদের
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে যাওয়া ঘরোয়া ফুটবল আর চালু হয়নি। বৈশ্বিক মহামারির প্রার্দুভাব বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত লিগ বাতিল করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লিগ বাতিল হওয়ায় ক্লাবের মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন ফুটবলাররাও। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বেশিরভাগই ক্লাব থেকে ২০ ভাগের বেশি অর্থ পাননি। আর চার মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি থাকা ফুটবলাররা হাঁপিয়ে উঠেছেন। মাঠে ফিরতে ব্যাকুল হয়ে গেছেন মামুনুল ইসলাম-তপু বর্মণরা। কবে নাগাদ ফুটবল মৌসুম শুরু হবে এবং ক্লাবের কাছে পাওনা টাকা কীভাবে পাবে, সেসব নিয়ে গতকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন পেশাদার লিগে খেলা ২৭ জন ফুটবলার। মাঠে দ্রুত লিগ ফেরানোর দাবি জানিয়ে বাফুফেকে চিঠি দিয়েছেন মামুনুলরা।

তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, আশরাফুল ইসলাম রানা, মামুনুলসহ আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে এর আগেও বৈঠক করেছিলেন সালাউদ্দিন। সেই বৈঠকেও ফুটবলাররা লিগ, ক্লাবের কাছে পাওনা এবং জাতীয় দলের ক্যাম্প কবে শুরু হবে তা জানতে চেয়েছিলেন। তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি বলে শনিবার আবারও বাফুফে সভাপতির দ্বারস্থ হয়েছেন ফুটবলাররা। বৈঠক শেষে নিজেদের দাবি-দাওয়া নিয়ে অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন বলেন, ‘আমি আবাহনী ক্লাবে খেলি। ক্লাবের কর্তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। পাওনা নিয়ে তাদের সঙ্গে কথাও হচ্ছে। কিন্তু এখন মৌসুম কবে শুরু হবে সেটা তো আমরা জানি না। এখন পাইওনিয়ার থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ কবে নাগাদ শুরু হবে, আমাদের চুক্তিসহ আরও কয়েকটি দাবি-দাওয়া নিয়ে বাফুফের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে আমরা বসেছি। আমাদের দাবি-দাওয়াগুলো লিখে একটা চিঠি জমা দিয়েছি। যদি ওনারা সমাধনা না করতে পারেন, তাহলে আমরা খেলোয়াড়রা চিন্তা করব যে, আমরা কী করতে পারি।’ খেলোয়াড়দের দাবি-দাওয়া নিয়ে বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘আমরা খেলোয়াড়দের দাবি-দাওয়া শুনেছি। ক্লাবগুলোর কাছে তাদের বকেয়া নিয়ে আমরা বসব। তাদের পাওনা নিয়ে আমরাও উদ্বিগ্ন। আশা করি খুব দ্রুতই এটার একটা সুরাহা করতে পারব।’ মাঠে ফুটবল ফেরানো নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এখন সবকিছুই বন্ধ। বৈশ্বিক মহামারির জন্য আমরা প্রিমিয়ার লিগসহ সব খেলা বাতিল করেছি। এখন নতুন মৌসুম কবে নাগাদ শুরু করা যায় তা নিয়ে আমাদের পেশাদার লিগ কমিটি বসবে। খেলা নেই বলে ফুটবলারদের মতো আমরাও চিন্তিত। এ সময় তারা ঘরে বসে থাকলে ফিটনেস লেভেলটাও কমে যাবে। এর সবকিছু নিয়েই আমরা ভাবছি।’

READ ALSO

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পুনরায় শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব। আগস্টের শেষ দিকে শুরু হওয়ার কথা জাতীয় দলের ক্যাম্প। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তিনটি ম্যাচের জন্য ফুটবলারদের আইসোলেশন সেন্টারের জন্য বাফুফে ভবন, ফারস হোটেল, বিকেএসপি এবং গাজীপুরের সারাহ রিসোর্টকে মাথায় রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে গতকালও অনুশীলন ভেন্যু চূড়ান্ত করতে পারেনি তারা। ভেন্যু চূড়ান্ত না করলেও বাছাই পর্বেও ম্যাচ নিয়ে ফুটবলারদের উপদেশ দিয়েছেন সালাউদ্দিন, ‘তোমাদের সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে এবং গোটা দেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। আরেকটা জিনিস, যেটা আমি না বলে পারি না যে, তোমাদের নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে পারফরম্যান্স নিয়ে। আমি এটা নিয়ে ভাবছি না। আমি তোমাদের বলতে চাচ্ছি, ৮ তারিখ তোমাদের প্রথম ম্যাচ। এ ম্যাচটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে তোমাদের ফিটনেস ধরে রাখাটা খুবই জরুরি।’

Related Posts

খেলা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

January 5, 2026
খেলা

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

January 5, 2026
খেলা

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

January 5, 2026
খেলা

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

January 5, 2026
খেলা

ভারতে ম্যাচ খেলবেন না বাংলাদেশ: বিসিবির আইসিসিকে চিঠি

January 5, 2026
খেলা

মাঠের মধ্যে হৃদরোগে পতিত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

January 3, 2026
Next Post
৫০০ কোটি টাকার চামড়া অবিক্রীত

৫০০ কোটি টাকার চামড়া অবিক্রীত

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

তারেক রহমানের সংবর্ধনায় ৫০ লাখ মানুষের সমাগম হবে, আশা রিজভীর

December 23, 2025
প্রথম ধাপের পরীক্ষায় করোনা নেগেটিভ টাইগাররা

প্রথম ধাপের পরীক্ষায় করোনা নেগেটিভ টাইগাররা

January 8, 2021

আজ থেকে বাড়ছে ভোজ্যতেলের দাম

December 9, 2025

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স নভেম্বর মহামূল্যবান রেকর্ড

December 4, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In