• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

তিন মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে ২ হাজার কোটি টাকার

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
October 27, 2020
in অর্থনীতি
0
তিন মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে ২ হাজার কোটি টাকার
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন অর্থবছরের প্রথম তিন মাসে সার্বিকভাবে তৈরি পোশাকের রপ্তানিতে ইতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে। তবে পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পোশাকের দুটি ভাগের মধ্যে ওভেন পোশাকের রপ্তানি কমেছে পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় ২২ কোটি ৪২ লাখ ডলার বা ১ হাজার ৯০৯ কোটি টাকার। ওভেন পোশাকের তালিকায় রয়েছে মূলত শার্ট ও ফরমাল প্যান্টসহ ডেনিম প্যান্ট। তবে একই সময়ে নিটওয়্যার (গেঞ্জি, সোয়েটার, ট্রাউজারজাতীয় পোশাক) রপ্তানি বেড়েছে ২৯ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান অনুযায়ী, মূলত নিটওয়্যার পোশাকের রপ্তানির ওপর ভর করে সার্বিকভাবে রপ্তানিতে ভালো চিত্র দেখা যাচ্ছে। একসময় নিটওয়্যার পোশাকের চাইতে ওভেনজাতীয় পোশাক রপ্তানি ছিল বেশি। তবে গত কয়েক বছর ধরে দুই ধরনের পণ্যের রপ্তানিই প্রায় সমানে সমান ছিল। কিন্তু করোনা ভাইরাস হানা দেওয়ার পর ওভেন পোশাকের রপ্তানি ব্যাপকভাবে কমতে থাকে।

রপ্তানিকারকরা বলছেন, মূলত করোনা ভাইরাসের কারণে বেশির ভাগ সময় মানুষ ঘরে থাকছে। এই সময়ে ইউরোপ আমেরিকাসহ বাংলাদেশের রপ্তানির মূল বাজারের বেশির ভাগ দেশেই বড় সময় লকডাউন ছিল। অনেকের অফিস বন্ধ ছিল কিংবা অফিসের কাজ বাড়িতে থেকে করতে হয়েছে। কোনো কোনো দেশে এখনো এই ব্যবস্থা রয়েছে। অফিস, অফিসের কার্যক্রম তথা বাইরে কম যেতে হওয়ায় মানুষের শার্ট, ফরমাল প্যান্টসহ এ ডেনিম পণ্যের চাহিদা কমেছে। এই সময়ে বরং গেঞ্জি, পোলো শার্ট, ট্রাউজারজাতীয় পোশাকের চাহিদা ছিল বেশি। ফলে ওভেন রপ্তানি কমলেও বেড়েছে নিটওয়্যার পোশাকের চাহিদা।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

ওভেন পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ল্যাসিক ফ্যাশন্সের কর্ণধার ও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সহসভাপতি শহীদুল্লাহ আজিমও এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত কয়েক মাসে তার প্রতিষ্ঠানেরও রপ্তানি আদেশ কমেছে। মূলত মানুষের ঘরে বেশি থাকতে হওয়ায় ওভেন পোশাকের চাহিদা কমেছে।

এডামস অ্যাপারেলসের মালিক শহীদুল হক মুকুল বলেন, গত কয়েক মাসে তার ওভেনজাতীয় পোশাকের রপ্তানি কমেছে। বেড়েছে নিটওয়্যার পণ্যের। ইউরোপ-আমেরিকাসহ বড় রপ্তানি বাজারে মানুষের অফিসের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে বলে মনে করছেন তিনি।

অন্যদিকে গেঞ্জি, সোয়েটারজাতীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের ফতুল্লা গার্মেন্টসের মালিক ও বিকেএমইএর পরিচালক ফজলে শামীম এহসান বলেন, গত কয়েক মাসে তাদের পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা ছিল।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে পূর্বের অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৫ শতাংশ। এই সময়ে নিটওয়্যার রপ্তানি হয়েছে ৪৪৬ কোটি ৩৭ লাখ ডলারের আর ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ৭৩ লাখ ডলারের। গত বছরের একই সময়ের তুলনায় নিটওয়্যার রপ্তানি বেড়েছে ৭ দশমিক শূন্য ৪ শতাংশ আর ওভেন রপ্তানি কমেছে প্রায় পৌনে ৬ শতাংশ।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post
ফিরল আবার ফুটবল কলোরব

ফিরল আবার ফুটবল কলোরব

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

লিটন দাসের ব্যাটে নতুন ইতিহাস তৈরির খসড়া

September 4, 2025

খালেদা জিয়ার শারীরিক অবস্থা গভীর সংকট, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা

December 12, 2025
পবিত্র ঈদুল আজহা কাল

পবিত্র ঈদুল আজহা কাল

July 31, 2020
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে: তথ্যমন্ত্রী

June 8, 2023
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In