• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ডিএসইএক্স

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
July 19, 2021
in অর্থনীতি
0
ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ডিএসইএক্স
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সূচকটি চালুর পর গতকাল রবিবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গতকাল ডিএসইএক্স সূচকটি ৫৭ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৬৫ দশমিক ১১ পয়েন্টে দাঁড়ায়। এর আগে সূচকটি চালুর পর ২০১৭ সালের ২৬ নভেম্বর সর্বোচ্চ স্থানে অবস্থান করছিল। ঐ দিন সূচকটি ছয় হাজার ৩৩৬ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছিল। এর আগে ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হয়।

গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭৯ দশমিক ৩৮ পয়েন্টে এবং ২ হাজার ৩০৬ দশমিক ০২ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৪ কোটি ৭ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকার।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

ডিএসইতে গতকাল ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির বা ৫৬ দশমিক ৩০ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫০টির বা ৪০ দশমিক ২১ শতাংশের এবং ১৩টির বা ৩ দশমিক ৪৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৯ দশমিক ৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭০টির দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দর হারানোর শীর্ষে তমিজউদ্দিন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫০টির বা ৪০ দশমিক ২১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯০ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮১ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা বা ৯ দশমিক ৯৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে তমিজউদ্দিন টেক্সটাইল ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের ৮ দশমিক ৯৭ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৮ দশমিক ৪৭ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৭ দশমিক ৮৯ শতাংশ, রূপালী ব্যাংকের ৭ দশমিক ০৫ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৬ দশমিক ৮৪ শতাংশ, আইটি কনসালটেন্টসের ৬ দশমিক ১২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৫ দশমিক ৯৭ শতাংশ, সোনালী লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৯৩ শতাংশ এবং আর্গন ডেনিমসের শেয়ারদর ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post
একদিনে ঢাকায় এসেছেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

একদিনে ঢাকায় এসেছেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

দিনের ভোট আর রাতে হবে না: জয়নুল আবদিন ফারুক

September 5, 2025
অভিনেতা কার্ক ডগলাস আর নেই

অভিনেতা কার্ক ডগলাস আর নেই

February 6, 2020

কাতারে হামলার ফলে মার্কিন-ইসরায়েল সম্পর্কের কোনও পরিবর্তন হবে না: যুক্তরাষ্ট্র

September 14, 2025

বলিউডে पदार्पণ করলেন আরিফিন শুভ

September 13, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In