• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home অর্থনীতি

সাত মাসে এডিপি বাস্তবায়ন ৩০ দশমিক ২১ শতাংশ

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
February 28, 2022
in অর্থনীতি
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

চলতি অর্থবছরের সাত মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩০ দশমিক ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত বছরের তুলনায় বাস্তবায়ন হার বাড়লেও আগের কয়েক বছরের তুলনায় এই বাস্তবায়ন হার কম। 

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত এই সাত মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ৭১ হাজার ৫৩২ কোটি ৯৭ লাখ টাকা। গত বছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৬১ হাজার ৪৮ কোটি ৫৩ লাখ টাকা। ফলে গত অর্থবছরের তুলনায় ১০ হাজার ৪৮৪ কোটি টাকা বেশি খরচ হয়েছে।

READ ALSO

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

আইএমইডির প্রতিবেদন অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরের এই সাত মাসে এডিপি বাস্তবায়ন ছিল ৩২ দশমিক শূন্য ৭ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরের ৩৪ দশমিক ৪৩ শাতংশ, ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়ন হয়েছিল ৩৩ দশমিক ৩৫ শতাংশ। চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) রয়েছে। সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয় ও বিভাগগুলোর এডিপি বাস্তবায়ন চিত্রে দেখা যায়, এই সাত মাসে স্থানীয় সরকার বিভাগ ব্যয় করতে পেরেছে বরাদ্দের ৩৬ দশমিক ৫০ শতাংশ। বিদ্যুৎ বিভাগ ৩২ দশমিক ৭০ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৩৩ দশমিক ২২ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২৭ দশমিক ৬৮ শতাংশ, রেলপথ মন্ত্রণালয় ৩৬ দশমিক ১০ শতাংশ, স্বাস্থ্যসেবা বিভাগ ১৩ দশমিক ১৮ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২৬ দশমিক ৩৪ শতাংশ, সেতু বিভাগ ১৯ দশমিক ৯১ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় ১৪ দশমিক ৪৬ শতাংশ, পানিসম্পদ মন্ত্রণালয় ৩৪ দশমিক ৪৮ শতাংশ, শিল্প মন্ত্রণালয় ৬২ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে প্রতি বছরের মতো এবারও অর্থবছরের মাঝামাঝি সময় থেকে এডিপি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ১৭ হাজার ৭৭৪ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হচ্ছে। সরকারি বরাদ্দের অংশ (জিওবি) ঠিক রেখে বৈদেশিক সহায়তার অংশ কমানোর প্রস্তাব করা হবে। এর ফলে আরএডিপির আকার ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকা হতে পারে। চলতি সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এডিপি সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইতিমধ্যে সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরে সরকার ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। এ অর্থের বিপরীতে ১ হাজার ৭৫৪ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মোট বরাদ্দকৃত অর্থের মধ্যে বৈদেশিক ঋণ ৭০ হাজার ২৫০ কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ধরা হয়েছিল ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়ন ধরে চূড়ান্ত আরএডিপি ২ লাখ ১৭ হাজার ১৬৩ কোটি টাকার করা প্রস্তাবনা উপস্থাপন করা হচ্ছে।

Related Posts

অর্থনীতি

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

January 5, 2026
অর্থনীতি

সবজিতে স্বস্তি, রোজার আগে বাড়ছে চিনির দাম

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

January 5, 2026
অর্থনীতি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন

January 5, 2026
অর্থনীতি

এলপিজির দাম বেড়ে ১৩০৬ টাকা নির্ধারণ

January 5, 2026
অর্থনীতি

সোনার দাম আরও কমলো

January 3, 2026
Next Post

আফগানদের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

আজ বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধন

December 28, 2025

ভোজ্যতেলের দাম আবারও বাড়ল

October 15, 2025

গাজায় সংঘাতের পর থেকে ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা

December 19, 2025

সাতক্ষীরা মেডিকেল কলেজে গাড়িচালক বশিরউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারে চক্রের মুখোশ

October 30, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In