• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home জাতীয়

তালিকায় যুক্ত হচ্ছে ৩০ লাখ নতুন ভোটার

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
January 15, 2023
in জাতীয়
0
তালিকায় যুক্ত হচ্ছে ৩০ লাখ নতুন ভোটার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোটার তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় ৩০ লাখ নতুন ভোটার। ইতিমধ্যে চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদে তারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আজ রবিবার খসড়া এই তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এই খসড়া প্রকাশ করবেন।

গত ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে চার ধাপে ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ চলে। নির্বাচন কমিশনের মাঠ পর্যায় থেকে একীভূত করে পাঠানো তথ্য বিশ্লেষণ করে বিষয়টি উঠে আসে। এর আগে গত ২ জানুয়ারি ঐ খসড়া প্রকাশের দিন নির্ধারিত থাকলেও গাইবান্ধা-৫ উপনির্বাচনসহ নানা কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

READ ALSO

জুলাই গণঅভ্যুত্থানের অজানা শহীদদের পরিচয় শনাক্ত

আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার খসড়া হিসাবে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৮৪ লাখ। এর মধ্যে পুরুষ প্রায় ৫ কোটি ২৮ লাখ এবং নারী প্রায় ৪ কোটি ৯৩ লাখ। এছাড়া আছেন দুই সহস্রাধিক ট্রান্সজেন্ডার নাগরিকও। এরপর ভোটারদের দাবি ও আপত্তি শেষে আগামী ২ মার্চ দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার ভোটার তালিকা হালনাগাদে ১৫-১৭ বছর বয়সি এবং আগামী ভোটারযোগ্য বাদ পড়া মিলিয়ে প্রায় ১ কোটি নাগরিকের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন, যা লক্ষ্যমাত্রা বিদ্যমান ভোটারের ৭ দশমিক ৫ শতাংশ হারে ৮৬ লাখের বেশি। এর মধ্যে মৃত ভোটারের সংখ্য প্রায় ২০ লাখ। সর্বশেষ ২০২২ সালের ২ মার্চ দেশের মোট ভোটার ছিলেন ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। ভোটার হওয়ার প্রক্রিয়া চলমান থাকায় বর্তমানে ভোটার আরো কয়েক লাখ বেশি।

ইসির কর্মকর্তারা জানান, ভোটার তালিকা বিধিমালা অনুযায়ী ২ জানুয়ারি থেকে ২ মার্চ ভোটার তালিকা হালনাগাদের বিধান আছে। ঐ বিধান অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকায় আসা আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ২ মার্চ। তবে এবার খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলেও চূড়ান্ত তালিকা প্রকাশের সময় অপরিবর্তিত থাকবে।

ইসির খসড়া তথ্য অনুযায়ী মোট ভোটারের মধ্যে ১৮ থেকে ২১ বছর বয়সি ৬৬,৩৮,৫৬৬ জন। ২২ থেকে ২৫ বছর বয়সি ১,০৮,০৭,৮৬১ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সি ১,০৭,০৭,৫৩৪ জন। এ ছাড়া ৩০ থেকে ৩৩ বছর বয়সি ভোটার ১,০৬,৩৪,৮৮১ জন। ৩৪ থেকে ৩৭ বছর বয়সি ভোটার ১,৪২,১৮,২৩২ জন। ৩৮ থেকে ৪১ বছর বয়সি ভোটার ১,১৮,৬৮,৩১৯ জন। ৪২ থেকে ৪৫ বছর বয়সি ভোটার ১,০৬,৭৬,২৭২ জন। ৪৬ থেকে ৪৯ বছর বয়সি ভোটার ৬২,৬১,০৬৫ জন। ৫০ থেকে ৫৩ বছর বয়সি ভোটার ৭৯,৭২,৯২৭ জন। ৫৪ থেকে ৫৭ বছর বয়সি ভোটার ৬৭,২৯,৬১৪ জন। ৫৮ থেকে ৬০ বছর বয়সি ভোটার ৪১,০৯,৫০৮ জন এবং ৬০ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ১,৭৭,১৫,০৩৯ জন।

নির্বাচন বিশেষজ্ঞদের মতে, অতীতের মতো এবারও আগামী নির্বাচনে অপেক্ষাকৃত তরুণ ও নবীন ভোটাররাই বড় ফ্যাক্টর হতে পারেন। নির্বাচন কমিশনের হিসাবমতে, দেশের প্রায় ২ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৯৬১ জন ভোটারের বয়সই ১৮ থেকে ২৯ বছরের মধ্যে, যা মোট ভোটারের ২৪ শতাংশ। এর মধ্যে প্রায় ১ কোটি ৪১ লাখ তরুণ এবারই প্রথম সংসদ নির্বাচনে ভোট দেবেন, যারা দেশের মোট ভোটারের ৪ ভাগের ১ ভাগ। এ কারণে তারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে। এ ছাড়া ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনের পর থেকে গত ১৪ বছরে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন প্রায় ৩ কোটি ৭২ লাখ ৫২ হাজার ৮১৫ জন, যা মোট ভোটারের ৩২.৭৭ শতাংশ এবং তাদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

Related Posts

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের অজানা শহীদদের পরিচয় শনাক্ত

January 5, 2026
জাতীয়

আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ

January 5, 2026
জাতীয়

একই দিনে নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জে রিট

January 5, 2026
জাতীয়

নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা

January 5, 2026
জাতীয়

ইসি ঘোষণা: বৈধ-অবৈধ সব প্রার্থীর বিরুদ্ধে আপিল করতে পারবেন voters একত্রে

January 5, 2026
জাতীয়

অতিবৃষ্টিশীল শীতের মাসে ৫টি শৈতপ্রবাহের আশঙ্কা

January 3, 2026
Next Post
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

বক্সিং ডে টেস্টে মেলবোর্নে দর্শকদের সর্বোচ্চ রেকর্ড

December 28, 2025

১২ দফা সুপারিশে মানবাধিকার সংস্থাগুলোর আহ্বান উত্তরদাতা সরকারের জন্য

October 21, 2025

শায়েস্তাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

November 4, 2025
মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

মোবাইল ব্যাংকিংয়ে দৈনিক লেনদেন ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

September 18, 2022
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In