• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home জাতীয়

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
November 25, 2024
in জাতীয়
0
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

চিকিৎসকদের বিদেশে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশহণের ক্ষেত্রে কোন প্রার্থী বছরে সর্বোচ্চ দুই বার বিদেশের সভা-সেমিনারে যাওয়ার নির্দেশনাসহ ১১টি নীতিমালা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

READ ALSO

ঢাকার বিমানবন্দরে ফের জিয়া নামের ধারণা থাকলেও সিদ্ধান্ত আসেনি

প্রধানমন্ত্রীর স্কুলের যানজট নিরসনে বিকল্প অনুসন্ধানের নির্দেশ

এতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য সেবা বিভাগের অধীনস্থ দপ্তর বা সংস্থায় কর্মরত চিকিৎসকদের বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত নীতিমালা অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’

যেসব নীতিমালা: 

কোন প্রার্থী বছরে (সর্বশেষ ১২ মাস) সর্বোচ্চ দুই বার বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে যেতে পারবেন।

প্রার্থী যে বিষয়ে অভিজ্ঞ বা যে বিষয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত (দায়িত্ব পালনরত) কেবল সেই বিষয়ে আমন্ত্রিত হতে পারবেন।

প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে গমন করতে পারবেন।

আমন্ত্রণকারী সংস্থার নিজস্ব ডোমেইনভুক্ত ওয়েবমেইল হতে স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবমেইলে ([email protected], cc: [email protected]) আমন্ত্রণপত্রের অনুলিপি বা কপি পাঠাতে হবে।

আমন্ত্রণকারী সংস্থা যাবতীয় খরচ (ভিসা ফি, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থা বা খরচ ইত্যাদি) বহন করবেন মর্মে আমন্ত্রণকারী সংস্থা হতে প্রত্যয়নপত্র প্রমাণক হিসেবে দাখিল করতে হবে।

বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে গমনপূর্বক ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্য সেবা বিভাগে (প্রশাসন-১) শাখায় দাখিল করতে হবে।

তৃতীয় পক্ষ খরচ বহন করবে, এ রকম যেকোন আবেদন সরাসরি বিবেচনার বাহিরে থাকবে।

বৈদেশিক সেমিনার, সভা, সিম্পোজিয়াম বা প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের প্রমাণস্বরূপ প্রোগ্রামে যোগদানের ও সমাপ্তি দিনের ছবি দাখিল করতে হবে।

যথাযথ মাধ্যমে অগ্রায়নকৃত আবেদনে প্রতিষ্ঠান বা দপ্তর প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকতে হবে।

অগ্রায়নের পূর্বে প্রতিষ্ঠান বা দপ্তর প্রধান প্রাপ্ত আমন্ত্রণপত্র ১নং হতে ৯নং ক্রমিকে বর্ণিত শর্তাদি যাচাই করে সঠিক পাওয়া গেলো (Verified and Found Ok) মর্মে প্রত্যায়িত করতে হবে।

অন্যান্য বিষয় যা স্থানীয় কর্তৃপক্ষ বিবেচ্য মনে করেন।

‘উপরিউক্ত নির্দেশনাসমূহ আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে চিকিৎসকদের আমন্ত্রণের ভিত্তিতে বিদেশে সেমিনার, সভা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ বা কর্মশালা ইত্যাদিতে অংশগ্রহণের ক্ষেত্রে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো’, বলা হয় অফিস আদেশে।

Related Posts

জাতীয়

ঢাকার বিমানবন্দরে ফের জিয়া নামের ধারণা থাকলেও সিদ্ধান্ত আসেনি

April 1, 2026
জাতীয়

প্রধানমন্ত্রীর স্কুলের যানজট নিরসনে বিকল্প অনুসন্ধানের নির্দেশ

April 1, 2026
জাতীয়

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি ছ Six জাহাজের পারাপার

April 1, 2026
জাতীয়

বিরোধী দলের প্রশ্ন, কেন তারা বিপ্লবী সরকার গঠন করেনি?

April 1, 2026
জাতীয়

প্রথমবারের মতো সংসদে প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী

April 1, 2026
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের অজানা শহীদদের পরিচয় শনাক্ত

January 5, 2026
Next Post
বিএনপিই পারে আওয়ামী লাঠিয়ালদের মোকাবিলা করতে: আবদুস সালাম

বিএনপিই পারে আওয়ামী লাঠিয়ালদের মোকাবিলা করতে: আবদুস সালাম

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

গভর্নর: ব্যাংক লোকসানে থাকলে কর্মকর্তারা বোনাস পাবেন না

September 9, 2025

মনখারাপের গল্প ‘ব্যবধান’ গানকে নতুন আবেগে তুলে ধরলেন আসিফ আলতাফ

October 9, 2025
সার্বিয়ার ট্রেনিংয়ে ব্রাজিলের গুপ্তচর?

সার্বিয়ার ট্রেনিংয়ে ব্রাজিলের গুপ্তচর?

November 24, 2022
ওবামা দম্পতির প্রথম চলচ্চিত্রের অস্কার জয়

ওবামা দম্পতির প্রথম চলচ্চিত্রের অস্কার জয়

February 11, 2020
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In