• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home সারাদেশ

আর্থিক সংকটে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
December 6, 2019
in সারাদেশ
0
আর্থিক সংকটে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ পাটকল
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকল চরম আর্থিক সংকটে ভুগছে। বর্তমানে পাটকলগুলোর দেনার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা। শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মজুরি, বেতন, পিএফ, গ্র্যাচুইটি, পাট ক্রয়ের দেনা এবং ব্যাংকসহ বিভিন্ন খাতে দেনায় জর্জরিত পাটকলগুলো।

দেনার কারণে নিয়মিত শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ করতে হিমশিম খাচ্ছে পাটকলগুলো। এদিকে পাটকলগুলোতে বর্তমানে ২৭০ কোটি ৯৬ লাখ টাকার পাটপণ্য মজুত রয়েছে। আর্থিক সংকটে থাকা পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।

অপরদিকে বকেয়া মজুরি প্রদান ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে রাজপথে নেমেছেন শ্রমিকরা। গত ১৭ নভেম্বর কর্মসূচি ঘোষণা করেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর আমরণ গণঅনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে তাদের। তবে, সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মজুরি ও বেতন বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গত ১৪ নভেম্বর পর্যন্ত খুলনা অঞ্চলের ৯টি পাটকলের শ্রমিক-কর্মচারীদের ৪৪ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে। গত বুধবার থেকে শ্রমিক-কর্মচারীরা তাদের বকেয়া পাওনা পেতে শুরু করেছেন।

READ ALSO

চান্দিনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের প্রাণ হারালেন হারুনুর রশিদ

সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ

বিজেএমসি সূত্র জানায়, খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, জেজে আই ও কার্পেটিং জুট মিলের বেতন বাবদ ১৪ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা, মজুরি বাবদ ৪৮ কোটি ১৪ লাখ ৩৬ হাজার টাকা, পিএফ বাবদ ৯২ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার টাকা, গ্র্যাচুইটি বাবদ ২৩৫ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকা, পাট ক্রয়ের দেনা বাবদ ১৭৩ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা, ব্যাংকের দেনা ৫৬২ কোটি ১৯ লাখ ৮৬ হাজার টাকা এবং অন্যান্য খাতে ৬৯ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকা দেনা রয়েছে। সব মিলিয়ে মিলগুলোর দেনার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা।

সূত্র জানায়, পাটকলগুলোতে বর্তমানে উত্পাদিত মজুদ পণ্য রয়েছে ৩০ হাজার ২০৭ টন। যার আনুমানিক মূল্য ২৭০ কোটি ৯৬ লাখ টাকা। উত্পাদিত পণ্য বিক্রি না হওয়ার কারণে মিলগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। ফলে শ্রমিক-কর্মচারীদের নিয়মিত মজুরি ও বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন বাবদ বকেয়া রয়েছে ৪৪ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার টাকা।

প্লাটিনাম জুবিলি জুট মিলের শ্রমিক মিজানুর রহমান বলেন, আমাদের ১০ সপ্তাহের মজুরি পরিশোধ করা হবে। যার মধ্যে ব্যাংকে পাঁচ সপ্তাহের মজুরি বুধবার এসে পৌঁছেছে। আজকালের মধ্যে আরো পাঁচ সপ্তাহের মজুরিও পরিশোধ করা হবে।

প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, পাটকলগুলো আর্থিক সংকটে থাকায় শ্রমিকরা কাজ করেও নিয়মিত মজুরি পাচ্ছে না। তবে গত বুধবার থেকে সরকারি বরাদ্দকৃত টাকা থেকে প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরি প্রদান করা হচ্ছে। যা শ্রমিকরা পেতে শুরু করেছে। তিনি জানান, ১১ দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে আমরণ গণঅনশন চলবে।

স্টার জুট মিলের প্রকল্প প্রধান রইজ উদ্দিন আহম্মেদ জানান, মিলের শ্রমিকদের ১০ সপ্তাহ আর কর্মচারীদের দুই মাসের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হচ্ছে। গত বুধবার থেকে শ্রমিকরা ব্যাংক থেকে তাদের টাকা উত্তোলন করছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের লিয়াজোঁ কর্মকর্তা মো. বনিজ উদ্দিন মিয়া বলেন, খুলনা অঞ্চলের পাটকলগুলোর সার্বিক তথ্য বিজেএসসিতে প্রেরণ করা হয়েছে। পাওনা সাপেক্ষ পর্যায়ক্রমে দেনা পরিশোধ করা হবে।

Related Posts

বাংলাদেশ

চান্দিনায় ট্রাকের চাপায় মোটরসাইকেল চালকের প্রাণ হারালেন হারুনুর রশিদ

January 5, 2026
বাংলাদেশ

সিলেট-৩ আসনের বিএনপি প্রার্থী এম এ মালিকের মনোনয়নপত্র বৈধ

January 5, 2026
বাংলাদেশ

নাটাবাড়ী নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টে জরিমানা

January 5, 2026
বাংলাদেশ

সিলেটে ভোরে ভূমিকম্প অনুভূত

January 5, 2026
বাংলাদেশ

দুই দশক পরে বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

January 5, 2026
বাংলাদেশ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র যথাযথভাবে বৈধ ঘোষণা

January 3, 2026
Next Post
‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’

‘আইনের শাসন প্রতিষ্ঠা করে মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

জামায়াতের লোগো পরিবর্তন করবে দল, জানালেন মিয়া গোলাম পরওয়ার

October 2, 2025
করোনা আতঙ্ক: ৮ মাস পরের বিশ্বকাপ ফুটবলও স্থগিত করলো ফিফা

করোনা আতঙ্ক: ৮ মাস পরের বিশ্বকাপ ফুটবলও স্থগিত করলো ফিফা

April 4, 2020

কক্সবাজারে অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ

November 29, 2025

ইমরান খান সুস্থ আছেন, কারা কর্তৃপক্ষ নিশ্চিত

November 27, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In