• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home খেলাধুলা

ফাইনালে হারেন না জিদান!

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
January 12, 2020
in খেলাধুলা
0
ফাইনালে হারেন না জিদান!
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সৌদি আরবের ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন লিওনেল মেসি। কিন্তু আজ জেদ্দা কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা যাবে না ফুটবলবিশ্বের সবচেয়ে বড় তারকাকে। ফাইনালের মোড়কে মাদ্রিদ ডার্বি দেখেই তৃপ্ত থাকতে হবে মধ্যপ্রাচ্যের দর্শকদের। তবে খেলা মাঠে গড়ানোর আগেই নাকি ফাইনালের ফলাফল জেনে গেছে মানুষ! ফাইনালে যে জিনেদিন জিদানের হারের কোনো নজির নেই! তার ভাগ্যেই নাকি আজ অ্যাথলেটিকোকে হারিয়ে সুপার কাপের শিরোপা জিতবে রিয়াল। এসব অবশ্য কুসংস্কার। আর কুসংস্কার পাত্তা দিতে রাজি নন অ্যাথলেটিকো বস দিয়েগো সিমিওনে। জিদানকে ফাইনালে পরাজয়ের স্বাদ দিতে উন্মুখ হয়ে আছেন তিনি।

২০১৬ সালে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর জিদানের অধীনে যত ফাইনাল খেলেছে রিয়াল, সব ক’টির শিরোপা জিতেছে তারা। এর মধ্যে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে তিনবারই শিরোপা জয়। দু’বার ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল খেলে দু’বারই শিরোপা জয়। ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও দু’বার জিতেছেন। তিনি দায়িত্ব ছাড়ার পর রিয়াল কোনো শিরোপাই জিততে পারেনি। বেশ কঠিন সময়েই পড়ে গিয়েছিল রিয়াল। সে কঠিন সময় কাটিয়ে আবার সুদিন ফিরিয়ে আনার জন্যই দ্বিতীয় দফায় জিদানকে কোচ করে আনা। তিনি ফেরার পরও লা লিগায় স্বরূপে দেখা যাচ্ছে না রিয়ালকে। তবে সুপার কাপে জিদানের ফাইনাল-ভাগ্যকে পুঁজি করে শিরোপা জিততে চাইছে রিয়াল। জিদান অবশ্য এসব ভেবে নিজের ওপর কোনো চাপ নিতে চাইছেন না, ‘আরও একটি ফাইনালে খেলতে পারব বলে ভীষণ ভালো লাগছে। অবশ্য এই ম্যাচটার জন্যই আমরা এখানে এসেছি। এখন ফাইনালটা জিততে চাই।’

READ ALSO

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

ভাগ্যের আলোচনা হলেও বেশ ছন্দে থেকেই ফাইনাল খেলতে নামবে রিয়াল। সেমিতে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দেওয়ার আগে তারা গত ছয় ম্যাচ অপরাজিত। সেমি থেকে বার্সার ছিটকে যাওয়াটাও অনুপ্রেরণা জোগাতে পারে রিয়াল শিবিরকে। অ্যাথলেটিকোর কাছে ৩-২ গোলে হারের পর বেশ টালমাটাল হয়ে উঠেছে বার্সা শিবির। কোচ এর্নেস্তো ভালভার্দেকে বরখাস্তের দাবিও তুলেছে বার্সা ভক্তরা। এরই মধ্যে সাবেক গ্রেট জাভির সঙ্গে কথাও বলেছেন বার্সা কর্তারা। তবে বার্সার বিপক্ষে ওই জয়ে ভীষণ অনুপ্রাণিত অ্যাথলেটিকো শিবিরও। সেটা টের পাওয়া গেছে কোচ সিমিওনের কণ্ঠে, ‘ক্লাবের জন্য সেমিতে জেতাটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বের সেরা আক্রমণাত্মক দলকে হারিয়েছি। এ জয়টা ফাইনালের জন্য আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে। আমাদের বিশ্বাস অনেক বেড়ে গেছে।’

Related Posts

খেলা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

January 5, 2026
খেলা

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

January 5, 2026
খেলা

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

January 5, 2026
খেলা

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

January 5, 2026
খেলা

ভারতে ম্যাচ খেলবেন না বাংলাদেশ: বিসিবির আইসিসিকে চিঠি

January 5, 2026
খেলা

মাঠের মধ্যে হৃদরোগে পতিত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

January 3, 2026
Next Post
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের আয়োজন

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

September 3, 2025

ডিমলায় বুড়ি তিস্তা নদী খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল

December 6, 2025

গাজা উপকূলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের অভিযান ও আটক কর্মীরা

October 2, 2025

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি: শেখ পরশ

March 26, 2022
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In