• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home রাজনীতি

ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
March 5, 2020
in রাজনীতি
0
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব : তথ্যমন্ত্রী
0
SHARES
67
VIEWS
Share on FacebookShare on Twitter

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ আর দিন বদলের রাজনীতি। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে এখন ১৫ কোটি মানুষের হাতে মোবাইল ফোন। একজন রিকশাওয়ালাভাইয়ের স্ত্রীর ৫০০ টাকার দরকার হলে স্বামীকে ফোন করে বলেন, আমার ৫০০ টাকার দরকার। আর সাথে সাথে সেই রিকসাওয়ালাভাই মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। কৃষকভাই তার জমির পোকার ছবি তুলে কৃষি অফিসে পাঠিয়ে দেন আর কৃষি অফিসার ফোনের মাধ্যমেই পরামর্শ দিয়ে দেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আজ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা হয়েছে।

দিন বদল প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে এখন খালি পায়ের মানুষ দেখা যায় না, তালি দেয়া কাপড় পরা মানুষ দেখা যায় না। এখন আর কুঁড়ে ঘর খুঁজে পাওয়া যায় না। অন্ততপক্ষে টিনের চালা দেয়া ঘর দেখা যাবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করা হয়েছে। এই হচ্ছে শেখ হাসিনার দিন বদলের রাজনীতি।

READ ALSO

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

বিএনপির রাজনীতি তাদের নেত্রী খালেদা জিয়ার হাঁটু ব্যথা আর কোমর ব্যথার মধ্যে ঢুকে গেছে। তারা জনগণের জন্য কিছু বলে না। বিএনপির নেতা কর্মীরা যেভাবে নেচে গেয়ে তাদের নেত্রীর কারাবাস দিবস পালন করে তাতে মনে হয়, তারা তাদের নেত্রীর কারাবাসে খুশি।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আইন আদালত এখন স্বাধীন, দুদক স্বাধীন। যার কারণে, আওয়ামী লীগের এমপিদেরও আদালতে যেতে হয়।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। অব্যাহতভাবে জনসমর্থন পেতে হলে শুধু উন্নয়ন দিয়ে সম্ভব নয়, মানুষের প্রতি বিনয়ী হতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল-২০২০ উপলক্ষে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মইনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি বক্তৃতা করেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি ভোট কারচুপির কথা বলে। আওয়ামী লীগ যদি ভোট কারচুপি করতো তবে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতে বিএনপি কিভাবে জয়লাভ করলো? তিনি আরও বলেন, বিএনপির দিন শেষ হয়ে গেছে। জনগণ আর বিএনপি-জামাতকে ক্ষমতায় আসতে দিবে না। যারা বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি, জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি, তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু পায়ে হেঁটে, সাইকেল চালিয়ে রাজনীতি করেছেন। আপনারা গ্রামে গ্রামে যান। ভুল করে থাকলে ভুল স্বীকার করুন। কে সভাপতি হবেন, কে সেক্রেটারি হবেন তার চিন্তা না করে দলকে সুসংগঠিত করতে হবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় সদস্য বেগম আখতার জাহান ও সাহাবুদ্দীন ফরাজী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিল উদ্দীন আহ্ম্মেদ শিমুল এমপি ও ফেরদৌসি ইসলাম জেসি এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।

Related Posts

রাজনীতি

গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে দুইজন গ্রেপ্তার

January 5, 2026
রাজনীতি

তরিক রহমানের সাথে জাতীয় প্রেস ক্লাবের নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

ব্যবসায়ীরা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে অর্থনীতির উন্নয়ন হবে

January 5, 2026
রাজনীতি

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিলের আশ্বাস

January 5, 2026
রাজনীতি

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

January 5, 2026
রাজনীতি

কারাগারে ভুল চিকিৎসায় খালেদা জিয়া মৃত্যুর মুখে পড়েছেন: রিজভী

January 3, 2026
Next Post
মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ

মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

প্রধান উপদেষ্টা দুটি রাজনৈতিক দলের কথায় এপ্রিল মাসে নির্বাচন ঘোষণা করেছেন

প্রধান উপদেষ্টা দুটি রাজনৈতিক দলের কথায় এপ্রিল মাসে নির্বাচন ঘোষণা করেছেন

June 9, 2025
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার

November 18, 2024
মুরগীর খাঁচায় মানুষ পরিবহন!

মুরগীর খাঁচায় মানুষ পরিবহন!

July 31, 2021

তুরস্ক-সিরিয়ায় থামছে না মৃত্যুমিছিল, নিহত ছাড়ালো ১৯ হাজার

February 9, 2023
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In