• প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
Wednesday, April 1, 2026
Journal 71
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
Journal 71
No Result
View All Result
Home খেলাধুলা

জয়ের দেখা পেলো জুভেন্টাস

স্টাফ রিপোর্টার by স্টাফ রিপোর্টার
June 23, 2020
in খেলাধুলা
0
জয়ের দেখা পেলো জুভেন্টাস
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ ও ফাইনালে ব্যর্থ হওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো এবার আলো ছড়ালেন সেরি আর কাপে। নিজেকে মেলে ধরলেন পাওলো দিবালাও। দুই ফরোয়ার্ডের নৈপুণ্যে বোলোনিয়াকে হারিয়ে লিগের মুকুট ধরে রাখার পথে আরেকটু এগিয়ে গেল জুভেন্টাস।

বোলোনিয়ার মাঠে সোমবার রাতে ২-০ গোলে জেতা জুভেন্টাস ২৭ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা লাৎসিও ৬২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৭।

করোনা ভাইরাসের থাবায় স্থগিত থাকা সেরি আ গত ২০ জুন পুনরায় শুরুর পর প্রথম ম্যাচ খেলল জুভেন্টাস। শুরু থেকে আক্রমণ করে গেলেও গোল পাচ্ছিল না নাপোলির বিপক্ষে টাইব্রেকারে হেরে ইতালিয়ান কাপ হারানো দলটি।

READ ALSO

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

সপ্তম মিনিটে ফেদেরিকো বের্নারদেস্কির বাড়ানো বলে রোনালদোর শট খুঁজে পায়নি ঠিকানা। এর পর দিবালার প্রচেষ্টাও হয় লক্ষ্যভ্রষ্ট। সপ্তদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর নেওয়া শট পোস্টের বাইরে যায়।

২৩তম মিনিটে স্পট কিকে জুভেন্টাসকে এগিয়ে নেন রোনালদো। বোলোনিয়ার স্টিফানো ডি-বক্সে মাটাইস ডি লিখটকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। চলতি লিগে পর্তুগিজ ফরোয়ার্ডের গোল হলো ২২টি।

বের্নারদেস্কির ব্যাকহিলে বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা। লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটি অষ্টম গোল। ৪০তম মিনিটে রোনালদোর ক্রসে দিবালার শট লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়েনি।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে বের্নারদেস্কির শট পোস্টে লেগে ফিরে। ৬১তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটানোর পর রিকার্দো ওরসোলিনির শট ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে ম্যাচে ফেরা গোল মেলেনি বোলোনিয়ার।

৭৪তম মিনিটে ব্লেইস মাতুইদির বাড়ানো বল ধরে ৩০ গজ দূর থেকে রোনালদোর নেওয়া জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। চার মিনিট পর দিবালাকে তুলে দগলাস কস্তাকে নামান ইউভেন্তুস কোচ।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউভেন্তুসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

Related Posts

খেলা

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

January 5, 2026
খেলা

রংপুরকে বড় ব্যবধানে জেতালেন মাহমুদউল্লাহ

January 5, 2026
খেলা

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

January 5, 2026
খেলা

শান্ত-জাকেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

January 5, 2026
খেলা

ভারতে ম্যাচ খেলবেন না বাংলাদেশ: বিসিবির আইসিসিকে চিঠি

January 5, 2026
খেলা

মাঠের মধ্যে হৃদরোগে পতিত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

January 3, 2026
Next Post
সালমান-করণদের বয়কট দাবিতে ৪০ লক্ষ মানুষের সাক্ষর

সালমান-করণদের বয়কট দাবিতে ৪০ লক্ষ মানুষের সাক্ষর

POPULAR NEWS

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

এবার বৌভাতের পর্বটাও সারলেন সৃজিত-মিথিলা

March 1, 2020
উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

উন্নয়নের ধারা ঐক্যবব্ধভাবে এগিয়ে নিতে হবে : তোফায়েল আহমেদ

October 23, 2020
তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

তারেক-ফখরুলের উপস্থিতিতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিল

May 27, 2019
চাহারের তোপে হারলো বাংলাদেশ

চাহারের তোপে হারলো বাংলাদেশ

November 10, 2019
ফিরেই শুটিংয়ে রিচি

ফিরেই শুটিংয়ে রিচি

January 12, 2021

EDITOR'S PICK

বানানীতে ‘মিঃ ডিআইওয়াই’ এর নতুন অষ্টম শোর উদ্বোধন

October 27, 2025
বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবার পূর্বাভাস দিল আইএমএফ

বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবার পূর্বাভাস দিল আইএমএফ

April 17, 2020
৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড!

৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড!

November 26, 2024

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৫

December 26, 2025
Journal 71

Journal 71 is a leading Bangladesh Online Newspaper. Serving the nation with imparitial news for decades.

সম্পাদকের কার্যালয়

৬৪, কাওরান বাজার
ঢাকা-১২১
বাংলাদেশ।

সম্পাদক মণ্ডলী

সম্পাদকঃ মোঃ আফজাল হোসেন
সহ সম্পাদকঃ লিয়াকত আলী
প্রকাশকঃ শিপন আহমেদ

যোগাযোগ

সম্পাদনা বিভাগঃ [email protected]
সংবাদ বিভাগঃ news@@journal71.com
বিপণন বিভাগঃ sales@@journal71.com

  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • ফিচার
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য

© ২০১৯ কপিরাইট জারনাল৭১। সর্বস্বত্ব সংরক্ষিত।

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In